• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে ঢাকায় মানববন্ধন মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন শারদীয় পূনর্মিলনীতে দিনাজপুরে আলোচনা সভা, সম্মাননা প্রদান দিনাজপুরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠিত ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে অন্বেষন এর উদ্যোগে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ঠুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা অন্বেষন এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র অর্থায়নে এবং ছাগল পালন কর্মসূচীর আওতায় নারীর ক্ষমতায়ন ও তাদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ২টি করে ছাগল ২৬ জনের মাঝে ৫২টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
অন্বেষন সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম বলেন, সরকার নারীদের সুরক্ষা, অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বিতার লক্ষ্যে বিনামূল্যে ২টি করে ছাগল ২৬ জন সুফলভোগী নারীর মাঝে মোট ৫২টি ছাগল আজ বিতরণ করা হচ্ছে। ২টি ছাগল পালন করে আগামীতে যেন ১০টি ছাগল হয় সেভাবে যত্ন করবেন। এতেই আপনাদের অর্থনৈতিক মুক্তি আসবে এবং ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভবতোষ রায়, স্থানীয় সমাজসেবক মনোতোষ রায়। সভাপতির বক্তব্যে অন্বেষন সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আমরা তৃণমূল পর্যায়ে অসহায়, হতদরিদ্র নারীদের স্বনির্ভর করতে বিনামূল্যে ছাগল বিতরণ করে আসছি। আপনারা ছাগল গুলোকে যত্ন সহকারে পালন করবেন। সুফলভোগী ২৬ জন নারীকে ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগলের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেন দিনাজপুর সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) মোঃ রবিউল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd