• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হিলিতে ‘অজিত রায়: এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন দিনাজপুরে বিনামূল্যে সুফলভোগী নারীদের মাঝে ছাগল বিতরণ দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবিতে ঢাকায় মানববন্ধন মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন শারদীয় পূনর্মিলনীতে দিনাজপুরে আলোচনা সভা, সম্মাননা প্রদান দিনাজপুরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠিত ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরে পরিবেশক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ১৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কোম্পানি ও পরিবেশকদের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিনাজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) শহরের সুইহারী এলাকায় অবস্থিত এনজিও ফোরাম মিলনায়তনে পরিবেশক সমিতি দিনাজপুর-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

পরিবেশক সমিতি দিনাজপুর-এর সভাপতি মো. রেজোয়ান হোসেন চৌধুরী (রানা)-এর সভাপতিত্বে মত বিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মো. শামীম কবির।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, বর্তমান বাজারের বিভিন্ন সমস্যা ও ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের বিষয়ে গঠনমূলক ও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম.এ মামুন বিপ্লব ও মো. রেফাত হাসান (রাব্বুল), যুগ্ম সম্পাদক এ কে এম হাসানুর রহমান (সোহাগ) ও মো. ইকবাল, কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ শফিউল্লাহ এবং ধর্মীয় সম্পাদক মো. রেজাউল ইসলাম।

এছাড়াও নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মো. সুলতান মাহামুদ (জুয়েল) ও মো. সাঈদ হোসেনসহ পরিবেশক সমিতির সাধারণ সদস্য এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd