• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

বিরল সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অভিযানে বিরল সীমান্তে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।

সীমান্তকে মাদক চোরাকারবারিদের অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিরল সীমান্ত থেকে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৫,০০০/- (এক লক্ষ পনেরো হাজার) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ চোরাচালানের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও তাদের অপতৎপরতার নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা অনুসন্ধান চলছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “সীমান্তে মাদক পাচারের প্রতিটি অপচেষ্টা আমাদের কাছে অপরাধ দমনের নতুন চ্যালেঞ্জ। অপরাধীরা যতই কৌশল পরিবর্তন করুক, তাদের তৎপরতা শনাক্ত ও প্রতিহত করতে বিজিবি সক্ষম। আমাদের লক্ষ্য শুধু মাদকদ্রব্য উদ্ধার করা নয়, বরং মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd