• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কাহারোলে ন্যাশনাল ব্যাংকের নবযাত্রা দিনাজপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড মাদ্রাসার ফান্ডের টাকা কোথায়? হিসাব চাইতে গেলে সভাপতির চোখরাঙানি! সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইউসুফ আলী, দিনাজপুর / ১০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ও এসএমই ফাউন্ডেশন (ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন)এর আয়োজনে চেম্বার ভবনের সভাকক্ষে পাঁচ দিনব্যাপী “বহুমুখী পাটজাত পণ্য তৈরি” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর-২০২৬ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর ছিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মোঃ শামীম কবির , পরিচালক মনজুর মোরশেদ সুমন‌। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শামীম কবির অপু প্রমুখ।

চেম্বারের সচিব মামুন অর রশিদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশন এর প্রশিক্ষক কাজী আশরাফুল হক সায়মন, প্রশিক্ষণার্থী রুবাইয়াত বিনতে নূর, রেজওয়ানা পারভীন সিনথিয়া ও মুস্তাহিদা চৌধুরী রুমি।

উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে ৩০ জন উদ্যোক্তা প্রশিক্ষণ নেন এবং শেষে তাদেরকে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd