• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৩৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর সদর আসনের সাংসদ জাহাঙ্গীর আলম।

শনিবার (১০ অক্টোবর) দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন মিলনায়তনে শহর ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়। এতে শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন এবং তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মাঠপর্যায়ে কর্মরত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে প্রকৃত তথ্যের ভিত্তিতে কর্মসূচির কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন শরীফ,শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আজম প্রমূখ।

প্রশিক্ষণ আয়োজকদের আশা, এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়বে এবং মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন আরও কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd