• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীতে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ​ শিশু সপ্তাহ এবং শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন দিনাজপুরে যানবাহনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা দিনাজপুরে রংপুর বিভাগীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু কাহারোলে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের ফুটবল উপহার দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের রাজশাহী ও রংপুর বিভাগের পর্ব শুরু দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন  আন্তর্জাতিক প্রবীন দিবসে র‌্যালীর উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর 

শিশু সপ্তাহ এবং শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ^ শিশু সপ্তাহ এবং শিশু একাডেমির পঞ্চাশ বছর পূতি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এডিপি, কারিতাস, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এবং পল্লীশ্রীর সহযোগিতায় দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুর্বন জয়ন্তী) ও শিশু অধিকার দিবস এবং বিশ^ শিশু সপ্তাহ পালিত হয়েছে।

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” -এইবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সারা দেশের মতো দিনাজপুরে ও ভিডিও কনফারেন্স এর মাধ্যম প্রধান মন্ত্রী তারেক রহমান এমপি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দিনাজপুরে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এনজিওদের পক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সকিব রানা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের শিক্ষার্থী অজয় মহন্ত, দিনাজপুর কালেক্টর স্কুল এর ছাত্র রুম্মান ও দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিথিলা দাস প্রধান মন্ত্রী তারেক রহমান এমপির সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলে।

পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওহেদ।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ফেস্টুন, ব্যানার উড়িয়ে উদ্বোধন ঘোষণা করতে গিয়ে বলেন শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটাতে পড়াশুনার পাশাপাশি শিশুর বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি শিশুর সুরক্ষা, স্বপ্ন, অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সকলেরর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পেট্রিক রুরাম পাওয়ার প্রজেক্ট এর মাধ্যমে ওয়ার্ল্ড ভিশনের চলমান কার্যক্রম তুলে ধরেন বলেন ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দিন ধরে শিশুদের নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে শিশু শ্রম প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা-অধিকার, ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করা বিষয় তৃণ্যমূল পর্যায় শিশু এবং অভিভাবকদে ও সচেতন করেন আসছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd