পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়-এর সাথে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী , গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান (জাহেদ) , আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম দুলাল সহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ।
এছাড়াও, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং আটোয়ারীকে একটি জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রত্যাশা করেন।