• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা

ইউসুফ আলী, দিনাজপুর / ৫৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্ধারিত ১১টি সূচক পূরণের মাধ্যমে ‘সমন্বিত সবুজ বিদ্যালয়’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর-২০২৬ মঙ্গলবার বিদ্যালয় ও দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান

মোছাঃ কুসুম। বিশেষ অতিথি ছিলেন সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, সিনিয়র ম্যানেজার, দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস; জগদ্বন্ধু মহন্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উজ্জ্বল রেমা, সিনিয়র প্রোগ্রাম অফিসার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম।

বিদ্যালয়টি পরিবেশ ও জলবায়ু সচেতনতা, ৪৮ দিনের কৃষক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, নিরাপদ ও সহজপ্রবেশযোগ্য বিদ্যালয় অবকাঠামো, স্বাস্থ্যসম্মত পায়খানা, বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার, নিরাপদ পানি, বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মতো বিভিন্ন সূচক পূরণ করায় এ স্বীকৃতি লাভ করে।

 

অনুষ্ঠানে বক্তারা সবুজ বিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষিচর্চায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃষি বাগান পরিদর্শন এবং ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস; জগদ্বন্ধু মহন্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উজ্জ্বল রেমা, সিনিয়র প্রোগ্রাম অফিসার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম।

 

বক্তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষিচর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমন্বিত পরিবেশবান্ধব বিদ্যালয় ও ৪৮ দিনের কৃষক কর্মসূচির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃষি বাগান পরিদর্শন করেন এবং ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd