• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক কর্মসূচি দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত  বগুড়া সাহিত্য উৎসবে সম্মাননা পেল দিনাজপুর লেখক ফোরাম দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি মওদুদ, সাধারণ সম্পাদক মামুন খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে ক্যাশলেস ক্যাম্পেইন জিয়া হার্ট ফাউন্ডেশনের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আশ্বাস কাহারোলে সার বীজ ও কীটনাশক বিক্রেতা কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কাজিহাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শূন্যের কোটায় আনতে চাই-ববি হাজ্জাজ

জিয়া হার্ট ফাউন্ডেশনের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আশ্বাস

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ১১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের চলমান উন্নয়ন প্রকল্পের (ডিপিপি) কাজ দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকী।

​সোমবার (৩১ আগস্ট -২০২৬) পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে জিয়া হার্ট ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালের বিদ্যমান চিকিৎসাসেবা, অবকাঠামোগত অগ্রগতি এবং দিনাজপুরসহ সমগ্র উত্তরাঞ্চলের হৃদরোগীদের ক্রমবর্ধমান চিকিৎসা চাহিদার সার্বিক চিত্র প্রতিমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

​পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকী হাসপাতালের কার্যক্রম ও অত্র অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেন। তিনি হাসপাতালটির উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। ​বৈঠকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে উত্তরবঙ্গের একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

​সাক্ষাৎকালে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের আবু, কোষাধক্ষ্য মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য মোঃ খালেকুজ্জামান বাবু, সিইও সৈয়দ মেসবাহ আলম এবং প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম।

​জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন, সরকারের প্রশাসনিক ও নীতিগত সহায়তায় উন্নয়ন প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অনুন্নত হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ হাতের নাগালে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd