• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এডিসি (সার্বিক) ট্রাকের ধাক্কায় মারা গেল মোটরসাইকেলের দুই আরোহী ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী খানসামায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ১শ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন এমপি জাহাঙ্গীর আলম 

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎসচাষীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ দিবস উপলক্ষে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু।

আলোচনা সভায় ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলার সফল মৎসচাষী হিসেবে আইনুল হক, সফল পোনা উৎপাদনকারী হিসেবে ছানারুল ইসলাম ও তরুণ উদ্দোক্তা হিসেবে ইসতিয়াক আহম্মেদ এর মাঝে পুরস্কার প্রদান বিতরণ করা হয়।

শেষে অতিথিরা জাতীয় মৎস পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd