• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দরিদ্র কৃষক কন্যা নুরে জান্নাতের জিপিএ-৫ অর্জন  বীরগঞ্জে ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা  দিনাজপুরে উজানভাটি সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হরিপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি অতর্কিত হামলার শিকার হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ তদন্তে দুদক দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনাজপুর লেখক ফোরামের সাহিত্য আড্ডা বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতায় আবেদন শেষ ১৫ আগস্ট

হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: / ১৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

দিনাজপুরের হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আলহাজ্ব হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হেমায়েত আলী লাইব্রেরির সভাকক্ষে রং পেন্সিল আর্ট একাডেমী ও পেত্রা প্রোডাক্টস এর সহযোগিতায় ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, বিশিষ্ট চিত্রকর, গ্যালারি সরঙ এর পরিচালক রাজিউদ্দিন চৌধুরী ডাবলু ও উজান ভাটি সাহিত্য সংসদের সভাপতি মোঃ আনোয়ার হোসেইন অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালন করেন লাইব্রেরী পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরির গ্রন্থাগারিক মোঃ মিজানুর রহমান। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রং পেন্সিল আর্ট ওই একাডেমীর পরিচাল রাকিউর রহমান পায়েল, পুরস্কারপ্রাপ্ত শিশুদের অভিভাবক সবুজ আলী ও মুনতারিনা মৌ।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু তার বক্তব্যে শিশুদেরকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শিশুরা যেন মোবাইল আসক্ত হয়ে বয়লার মুরগির মতো না হয়ে যায় এবং চিত্রাংকন, কবিতা আবৃত্তি, কবিতা পাঠ, বই পড়ার ⁹ প্রতি যেন মনোযোগী হয়, সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকে এ বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে।

রাজিউদ্দিন চৌধুরী ডাবলু বলে, শিশুদের অবশ্যই লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে। পাশাপাশি খেলাধুলা সহ সাহিত্যচর্চা ও অন্যান্য কর্মকান্ডও যুক্ত থাকতে হবে। মেধাবীরা সব কাজেই পারদর্শী হয়।

উজান ভাটি সাহিত্য সংসদের সভাপতি মোঃ আনোয়ার হোসেইন বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ তাই তাদের প্রতি খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে পাঁচটি গ্রুপে বিজয়ী পাঁচজন করে ২৫ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য যে, আলহাজ হেমায়েত আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৯ জুন শিশুদের জন্য পাঁচটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd