• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর মাঝে রোটারি ক্লাবের স্লিপিং কিডস বিতরণ পীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরের বড়মাঠ অবমুক্তের দাবিতে ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি দিনাজপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালিত দিনাজপুরে কৃষি উপকরণ বিতরণ করলো এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে দিনাজপুরে বিএনপির দোয়া মাহফিল

ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১২৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।

পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কালো রঙের সাইড ব্যাগ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে, আমরা রেগুলার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd