• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডিআইএসটিতে ৭ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মাদকের ভয়াবহ বিস্তার প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসী বিরল ও বোচাগঞ্জ সীমান্তে ট্যাবলেট ও দেশি মদসহ আটক ২ ভুমি অফিসের ছাদ ঢালাই কাজের অগ্রগতির পরিদর্শনে জেলা প্রশাসক কথা ও কবিতায় বর্ষা বরণ দিনাজপুর লেখক ফোরামের প্রতিবন্ধী শিশু-যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন পঞ্চগড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভীড় দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা  দিনাজপুরে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন 

বিরল ও বোচাগঞ্জ সীমান্তে ট্যাবলেট ও দেশি মদসহ আটক ২

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল এবং বিরল সীমান্তে আসামীবিহীন ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশি মদ আটক করেছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

 

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩২/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০২ জন আসামীসহ ০৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ড আটক করা হয়ঃ

 

১। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ রফি উদ্দিন, গ্রাম-ভবানীপুর, পোস্ট-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও।

২। মোঃ আবু সায়েম শীপন (২০), পিতা-মৃত সাইফুল আলম, গ্রাম-ভবানীপুর, পোস্ট-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

 

পরবর্তীতে আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন এবং সীমকার্ডসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়া গত ৩ আগস্ট রাত ১০ টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৯/৪-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভুড়িরহাট নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তাছাড়া গত ৩ আগস্ট রাত ১১ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া বাজার নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর সর্বমোট সিজার মূল্য ২,২০,৮০০/- (দুই লক্ষ বিশ হাজার আটশত) টাকা।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd