• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

দুই দফা দাবিতে দিনাজপুরে ডাক কর্মচারীদের স্মারকলিপি প্রদান

সাহেব আলী, দিনাজপুর: / ১৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ছবি: পল্লীবার্তা

২ দফা দাবিতে দিনাজপুরে ডাক কর্মচারীদের স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন রেজি বি-২০৩১, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ এর যৌথ আয়োজনে বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন ডাক কর্মচারীবৃন্দ। এর পর তারা প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ছাড়াও পোস্ট মাষ্টার ১ম শ্রেনী প্রধান ডাকঘর দিনাজপুরকেও স্মারকলিপি দেয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, দিনাজপুর জেলা শাখার সভাপতি এসএম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ আবু তালেব, কোষাধ্যক্ষ আনোয়ারুল আলম, সদস্য আবুল কালাম, সুলতানা রাজিয়া, মোকলেছুর রহমান সহ ডাক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৬ জুলাই থেকে ডাক বিভাগ ধর্মঘট পালন করে আসছে। এ ধর্মঘট সরকার যতদিন আমাদের দাবী গুলো মেনে না নিবে ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। সরকার তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছি। এক্ই চাকরি করে বিভাগীয় ও অবিভাগীয়দের মধ্যে বৈষম্য দূর করতে হবে। ৪৫বছর ধরে সর্বোচ্চ ৪৫০০টাকা বেতনে একজনের জীবন জীবিকা কিভাবে চলে এর বিচার বিশ্লেষণ করে আমাদের অধিকার পূরণ করতে হবে।

বক্তারা আরও বলেন, দিনাজপুর জেলায় ২১৬ টি ডাকঘর। প্রায় ৬০০ জন কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। বর্তমান সময়ে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির এই সামান্য বেতন ভাতায় সংসার চালানো কোন ভাবেই সম্ভব হচ্ছে না। তাই সরকারের প্রতি আকুল আবেদন আমাদের দুই দফা দাবি মেনে নিয়ে আমাদের সংসার সুন্দর ভাবে পরিচালনা করতে সাহায্য করুন। এ সময় জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd