“তারুন্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই শ্লোগান সামনে রেখে দিনাজপুরের কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনওয়াজ বাবু, এফপিআই মোঃ মোজাহারুল ইসলাম মনু, এফডাব্লিউভি আজমেরী রেশমা, এফডাব্লিউএ স্বর্ণ লতা রায় প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এফপিআই মোঃ মহসিন আলী ।