• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন দিনাজপুরে ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন-দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের জন্য অধিকার রয়েছে-সদর ইউএনও দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবসে র‍্যালি দিনাজপুরে ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের শিক্ষার্থী আবরারের প্রথম স্থান অর্জন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায় 

দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৪৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দিনাজপুর সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন,দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। একজন শিক্ষিত মানুষ যেন বেকার না থাকে সেজন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন,হাতে কলমে শিক্ষা নিয়ে শুধু বাসায় বসে থাকলে হবে না,নিজের উন্নয়ন সহ দেশের সমৃদ্ধিতে কাজে লাগাতে হবে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের সনদ ও আর্থিক সহায়তা প্রদান,বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট,স্বেচ্ছাসেবী নিবন্ধিত সংস্থাসমূহের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এর সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিবন্ধিত সংস্থা সময়ের পক্ষ থেকে শাহ মোঃ মমিনুল হক সহ প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর অনেকে।

এর পরে অনুষ্ঠানে ১৪ টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ২১ হাজার টাকা করে প্রত্যেককে, বেসরকারি ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত ২৩ টি এতিমখানায় ৯৪ লাখ ৫০ হাজার টাকার চেক এবং প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ১০ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জনের মাঝে সার্টিফিকেট, নগদ ১০ হাজার টাকাসহ প্রত্যেককে ১৮ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd