• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ চারা ও সার বিতরণ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে দিনাজপুরে স্কুল ক্যাম্পেইন কাহারোলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি’র মানবিক উদ্যোগ দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদের জয়লাভ দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় আনতে হবে -ইউএনও তমালিকা পাল

সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ চারা ও সার বিতরণ

এস এম রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামায় ৩৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান , হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কৃষক-কৃষাণীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd