• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্ট্যার্টআপ-বিজ্ঞান এবং উদ্ভোবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন  দিনাজপুরে যাত্রীবেশে প্রতিবন্ধীর ইজিবাইক ছিনতাই, থানায় অভিযোগ বিএনপির উদ্যোগে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত কান্তজিউ মন্দির পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঐক্যের আলোয় আলোকিত জ্বালানি পরিবারের মিলনমেলা দিনাজপুরে তুলা চাষ সম্প্রসারণে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক কর্মশালা  দিনাজপুরে ট্রাক শ্রমিক পরিবারের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনারে মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় টাইগারদের

বিএনপির উদ্যোগে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুর রাজ্জাক / ৩৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, জেলা বিএনপির সাবেক সভানেত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা) এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বাদ যোহর দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনসমূহের আয়োজনে শহরের উপশহরে শেখ ফরিদ কবরস্থানে শায়িত প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা) এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা রেজাউল করিম এর পরিচালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এছাড়াও কবর জিয়ারতে অংশ নেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, সহসভাপতি আলহাজ¦ আবু বকর সিদ্দিক, সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিবসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, শেখ ফরিদ কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল প্রমুখ।

কবর জিয়ারত শেষে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা) এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পরিবারের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আর দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত চলে জেল রোডস্থ বিএনপির জেলা কার্যালয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd