• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

কাহারোলে বিশ্ব পরিবেশ দিবস পালন

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

দিনাজপুরের কাহারোলে এনজিও ‘পল্লীশ্রী’ অগ্রযাত্রা প্রকল্পের সদস্যরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও স্থানীয় পরিবেশ সুরক্ষায়
প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়েছে।

উপজেলা পরিষদে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় ইউক্যালিপটাস গাছ নিধন করে পরিবেশবান্ধব ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে করণীয় বিষয় তুলে ধরে উপজেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদানের মতো কর্মসূচি পালন করা হয়। র‌্যালি ও আলোচনা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে ২টি প্লাস্টিকের বোতলের পরিবর্তে পরিবেশ বান্ধব গাছ প্রদান করা হয়।

কার্যক্রমের মূল দিকসমূহ: প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য ও নারী
অংশগ্রহণকারীরা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। সহযোগিতায়: বিএমজেড (ইগত) এবং নেট্জ বাংলাদেশ-এর অর্থায়নে পল্লীশ্রী এই প্রকল্প পরিচালনা করছে।

উক্ত আলোচনার মূল উদ্দেশ্য ছিল প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, বৃক্ষরোপণ এবং পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম রোধে স্থানীয় প্রশাসনের দৃষ্টি
আকর্ষণ। উক্ত কর্মসূচীতে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প অংশগ্রহণকারীদের মাঝে প্লাস্টিক বোতলের পরিবর্তে গাছ প্রদান করেন।

এ সময় পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প প্রতিনিধি মোঃ মমতাজুল ইসলাম ও নারায়নচন্দ্র মোহন্ত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd