• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আবুজার সেতুর উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদৎবার্ষিকী পালন  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন এমপি মনজু সফল হতে পড়ালেখা ও বই পড়ার বিকল্প নেই-পঞ্চগড়ে আইন কর্মকর্তা  দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ড্যাব’র নানান কর্মসূচি দিনাজপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসবের উদ্বোধন এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় দিনাজপুরে আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান করলেন এমপি মনজু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা জারি

আবুজার সেতুর উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদৎবার্ষিকী পালন 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ৪৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৩১ মে ২০২৬ রোববার দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মোঃ আবুজার সেতুর নিজ উদ্যোগে ও আয়োজনে মিলাদ, দোয়া ও অসহায়, দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল।

মোঃ আবুজার সেতুর সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল মিলন।


এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহীন সুলতানা বিউটি, দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাশমতুন্নাহার শুভ্রা, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ সাদিব গোলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নুরনবী শুভ, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলজার হোসেন গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, যুগ্ম আহবায়ক রানা, সদস্য প্রমি, হ্যাপী, ছাত্রদল নেতা আওলাদ হোসেন, আল আমিন, শাকিল, আশরাফুল মাহফুজসহ ছাত্রদলের অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক, আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্থ্যতা কামনা, দেশ এবং জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd