• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের উন্নয়ন কর্মকান্ড সারাদিনে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ৩৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৫শে মে-২০২৬ সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য ৬২জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতিজনকে তিন হাজার টাকার চেক এবং একবান করে ঢেউটিন দেওয়া হয়।

এর আগে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন ও হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগীদের খোঁজখবর নেন। এছাড়াও তিনি রোগীদের খাবার ঘরের তৈরি সকল রান্না করা খাবার স্বচক্ষে পর্যবেক্ষণ করেন এবং হাসপাতালের সকল কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মোঃ নুর আলম,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সম্পাদক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

অপরদিকে একই দিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ২০২৫ -২০২৬ অর্থ বছর গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রথম ধাপে সদর উপজেলার মোট নয়টি মসজিদ ও মন্দির সংস্কারকল্পে ২৫ লক্ষ টাকা অর্থ বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা ,পৌর ও কোতোয়ালি বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd