• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ

বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১৮১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রানীগঞ্জ এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রানীগঞ্জ খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪৬ মেট্রিক টন। এছাড়া উপজেলার ৮৪টি মিলারের কাছ থেকে ১
হাজার ৪৭৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আলোচনা সভার শেষে মিলার মো. মাহফুজার লাবলু ও মাসুদ রানার কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল ও কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন প্রধান অতিথি। চলতি বছর এ উপজেলার ৮৪ টি মিলাদের কাছ থেকে ১৪৭৭মে.টন চাল ও ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ মে. টন ধান ক্রয় করবে সরকার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধার,এলএসডি কর্মকর্তারা, সাংবাদিক, মিলার ও বোরো ধান চাষীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd