দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ও শিক্ষার মান বাড়াতে বর্তমান সরকারের ‘স্কুল ফিডিং’ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ও ঝরে পড়া রোধে বড় ভূমিকা রাখছে।
শনিবার সকালে উপজেলা সদরের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনজিও ‘ইএসডিও’ বাস্তবায়িত এই কর্মসূচি পরিদর্শনকালে তিনি বলেছেন, স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না এবং এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে আগামী বাজেটে সরকার শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে বলেও তিনি জানান।
উক্ত স্কুল ফিডিং পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) মো: ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার ওসি মো. সেলিমুর রহমান সেলিম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাকিদুল ইসলাম সাদেক, ইএসডিও-র জেলা ম্যানেজার স্কুল ফিডিং ইএসডিও শাহ মোঃ আমিনুল হক, শিশু নিতেকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনআরা খাতুন।
অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন ইএসডিও-র উত্তম কুমার রায়, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।