৫ মে ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাকিবুজ্জামান- এর নির্দেশে এবং ডিএনসি দিনাজপুর জেলা পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তাজপুর সুকানকুড়ি এলাকার শ্রী মনির চন্দ্র রায় (২২) -কে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১৫০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, ডিএনসি’র অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের রামসাগর বাজারস্থ আটককৃত আসামী মনির চন্দ্র রায়ের নিজ নিয়ন্ত্রণাধীন একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান ঘরের ভেতর তল্লাশি চালিয়ে উক্ত অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট এবং লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
এ বিষয়ে শ্রী মনির চন্দ্র রায় (২২)-কে আসামী করে দিনাজপুর কোতয়ালী থানায় The Arms Act ১৮৭৮ ১৯ এ ধারায় একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সরণীর ২৯ (ক) ধারায় পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।