• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

কাহারোলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও ট্রফি বিরতণ করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর এই খেলা আয়োজন করেন । ফাইনাল খেলা ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো: ইশতিয়াক আহম্মেদ।

উপজেলা শিক্ষা অফিসার এম.এক.এ জিন্নাত আলীর সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তফা বাদশা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, উপজেলা ইন্সট্রাক্টর ইউপিইটিসি অফিসার মোঃ রোকনুজ্জামান, ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজুদ্দিন আহমেদ, রমাচন্দ্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২নং রসুলপুর ইউপির পশ্চিম সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ৩-২ গোলে ৬নং রামচন্দ্রপুর ইউপির নয়াবাদ মাকলাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

অপরদিকে ৪নং তারগাঁও ইউপির তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ২-০ গোলে ৫নং সুন্দরপুর ইউপির গড়নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd