• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জে কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভন্ডুল প্রতিকীভাবে স্কুলের ঘন্টা বাজান নিশ্চিত কর্মসূচী উদযাপন বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণের উদ্বোধন হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফুয়েল কার্ড ছাড়াও তেল বিক্রিতে জরিমানা গুনলো ফিলিং স্টেশন ম্যানেজার বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা অবহেলা ও গাফিলতির কারণে এসএসসি পরীক্ষায় বসতে পারল না নাইম

বীরগঞ্জে কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভন্ডুল

নাজমুল ইসলাম (মিলন), বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি / ৫৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এসময় সাধারন সম্পাদককে নাবালক বলায় শিক্ষকেরা ক্ষিপ্ত হলে সাধারণ সভা ভন্ডুল হয়ে যায়।

২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকদের সংগঠন বীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাল্ব লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোত্তালেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল, খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ মাজেদুর রহমান।

এ সময় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্য শিক্ষক নেতা গোলাম মোস্তফা, আহসান হাবিব লাবু, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান বাবু ।

এ সময় সাধারণ সম্পাদক মিজানুর রহমান সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের উপবৃত্তি প্রদান, স্বচ্ছ ও ভালো সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করার আহ্বান জানায়। পাশাপাশি দির্ঘদিন ধরে বিনা ভোটে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরেন।

চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম তার বক্তব্যে নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে নাবালক বলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্য শিক্ষকরা ক্ষিপ্ত হলে সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানটি ভন্ডুল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd