• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

নানার বাড়ী বেড়াতে গিয়ে কোচের চাকায় প্রাণ হারালো নাতনী

বিরল প্রতিনিধি, দিনাজপুর: / ৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে কোচের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের গরুহাটির চা বিক্রেতা আক্তারুল ইসলাম নাতনী ছিনিয়া আকতার (১)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৬ টার দিকে নাড়াবাড়ি বাজারে হানিফ পরিবহণের ঢাকাগামী কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীতের ধারণা, কোচটি চালকের সহকারী পিছন গিয়ারে পার্কিং করার সময় এই দূর্ঘটনা ঘটেছে। নিহত শিশু ছিনিয়া আকতার সদর উপজেলার শামীম হোসেন এর মেয়ে শিশু।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd