• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী আবুজার সেতুর উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদৎবার্ষিকী পালন  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন এমপি মনজু সফল হতে পড়ালেখা ও বই পড়ার বিকল্প নেই-পঞ্চগড়ে আইন কর্মকর্তা  দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ড্যাব’র নানান কর্মসূচি দিনাজপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসবের উদ্বোধন এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় দিনাজপুরে আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান করলেন এমপি মনজু

পীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৩৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে।

গেল ১৭ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪২/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপদইল নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬১,৫০০/- (একষট্টি হাজার পাঁচশত) টাকা।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd