দিনাজপুরের কাহারোলে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রোগ্রামের আওতায় কাহারোলে কৃষকের জন্য চলছে কৃষকের মাঠ স্কুল (চঋঝ) (পিএফএস) বা পার্টনার ফিল্ড স্কুল।
নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধিতে অনানুষ্ঠানিক কৃষি শিক্ষার উৎকৃষ্ট উপজেলা কৃষি অফিসের পরিচালনায় কাহারোল উপজেলায় ১২টি পিএফএস (গ্যাপ) আলু ও ১টি পিএফএস (পুষ্টি) স্কুল পরিচালিত হচ্ছে। প্রতিটি স্কুলে পঁচিশ (২৫) জন কৃষক/কৃষানিকে নিয়ে ১০ দিন ৩ ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হয়। উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ মানসম্পন্ন খাদ্য (আলু) উৎপাদন, সংগ্রহ এবং সংগ্রত্তের পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদন করে স্থানীয় চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কাহারোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক কৃষি চর্চা ও উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন কার্যক্রম কাহারোল উপজেলায় শুরু হয়েছে। কৃষকের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদন কার্যক্রমকে বেগবান করতে মাঠ পর্যায়ের কৃষক মাঠ স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী দক্ষ কৃষক এর সমন্বয়ে এগিয়ে চলছে কাহারোলের সার্বিক কৃষির কার্যক্রম।