• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

অ্যাডভোকেট লিয়াকত আলীর স্বরণে শোক সভা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৪৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অ্যাডভোকেট লিয়াকত আলীর স্বরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল শনিবার সুইহারীস্থ এনজিও ফোরাম এর হলরুমে জাতীয়
সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনাজপুরের আয়োজনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনাজপুর জেলার সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী, জেলা আইনজীবী সমিতিরি সাবেক সাধারন সম্পাদক দিনাজপুরের সামাজিক ও মানবাধিকার আন্দোলনের সংগ্রামী নেতা এ্যাড. লিয়াকত আলীর শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

জাসদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জাসদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলতাফ হোসাইন, জাসদের জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড. ইমামুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জাসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহীদুল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসদ নেতা জনক রায়, বাংলাদেশ ওর্য়াকার্স পাটির নেতা রবিউল আওয়াল খোকা, শিক্ষাবিদ শফিকুল
ইসলাম, বীরগঞ্জ জাসদনেতা মোঃ সোলাইমান, এনজিও ব্যাক্তিত্ব মোঃ মোজাফ্ফর হোসেন, জাসদ নীলফামারী শাখা নেতা আজিজুল হক ও জেলা আইজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ কুমার রায় অনীল বক্তারা বলেন মরহুম এ্যাড. লিয়াকত আলী শুধু একজন আইজীবীই ছিলেন না ছিলেন একজন মানবাধিকার ও সামাজিক আন্দোলনের সংগ্রামী নেতা। আমরা চিরদিন তাকে স্মরণ রাখব। তারকর্মজীবনের সকল আর্দশকে আমরা লালন ও ধারণ করব। তিনি বড় ময়দান কাটা তার মুক্ত করার আন্দোলন ও সুখসাগর পরিবেশ রক্ষার চলমান অসমাপ্ত আন্দোলনকে আমরা সমাপ্ত করব।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd