• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

বিশিষ্ট অ্যাথলেট সাকিব কে সংবর্ধনা দিলো “বন্ধু আড্ডা”

আব্দুর রাজ্জাক / ৩৮৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
বিশিষ্ট অ্যাথলেট সাকিব কে সংবর্ধনা দিলো “বন্ধু আড্ডা”। ছবি: পল্লীবার্তা

ঢাকা জিরো পয়েন্ট থেকে দৌড়ে ও যমুনা নদী সাঁতরিয়ে দিনাজপুর জিরো পয়েন্টে পৌছার স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট অ্যাথলেট মো. সাখাওয়াত হোসেন সাকিব কে সংবর্ধনা দিলো সামাজিক সংগঠন “বন্ধু আড্ডা”।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে দিনাজপুর শহরের ফ্রেন্ডস স্কয়ারে সাকিব কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সন্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করে পৌর ১নং ওয়ার্ডের রামনগর এলাকার বন্ধুদের নিয়ে গড়া সামাজিক সংগঠন “বন্ধু আড্ডা”।

এরপর শুভেচ্ছা স্বরূপ দেয়া হয় নগদ ১০ হাজার টাকা। পাশাপাশি তার লেখাপড়ার যাবতীয় খরচের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেয়া হয় বন্ধু আড্ডার পক্ষ থেকে। সাকিব এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। বন্ধু আড্ডা’র সদস্যরা লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য তার পিতা-মাতার পাশাপাশি তারাও অবদান রাখবেন বলে অনুষ্ঠানের সভাপতি ও শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকের বিরুদ্ধে গণজোয়ার গড়ে তোলার জন্য সাকিবের পাশাপাশি দেশের জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধু আড্ডা’র সদস্য ও দিনাজপুর জেলা সমবায় অফিসার মো. আব্দুস সবুর এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট অ্যাথলেট মো. সাখাওয়াত হোসেন সাকিব এর পিতা জুয়েল ইসলাম, মাতা সানোয়ারা সানু, বন্ধু আড্ডার অন্যান্য সদস্য ও পল্লী বিদ্যুতের ডিজিএম মো. নিজামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবীর, রুবেল, রফিকুল ইসলাম, মুন্না, এনামুল হক, আহাদ আলী, তারিক লিটন, খোরশেদ আলম, তাজমিলুর রহমান।

এছাড়াও বন্ধু আড্ডার সদস্য সুদূর আমেরিকা থেকে অনলাইনে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন হিরু  ও ঢাকা থেকে অবসরপ্রাপ্ত এএসপি সেলিম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd