• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেশি দামে বিক্রির আশায় ড্রামে পেট্রল মজুত, ব্যবসায়ী পেল কারাদণ্ড মুহূর্তে উধাও গ্রাম পুলিশের মোটরসাইকেল উত্তর গোয়ালডিহি সপ্রাবি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দীপশিখা বাস্তবায়িত বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী সাকিবকে গণ সংবর্ধনা প্রদান  বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক হরমুজ প্রণালী: মহাকালের দাবার বোর্ডে ইরানের এক অদৃশ্য ‘পারমাণবিক শঙ্খনাদ’ বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

বেশি দামে বিক্রির আশায় ড্রামে পেট্রল মজুত, ব্যবসায়ী পেল কারাদণ্ড

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা / ১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়িতে ড্রামে পেট্রল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় একটি ড্রাম থেকে ১২০ লিটার পেট্রল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হকের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে ড্রামে পেট্রল মজুত থাকার বিষয়টি ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সামাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, তেল সংকট শুরুর পর থেকেই গভীর রাতে ওই বাড়িতে মোটরসাইকেলের যাতায়াত বেড়ে যায়। ফুয়েল কার্ড চালুর পর নিবন্ধনহীন মোটরসাইকেলচালকদের কাছে রাত ১২টার পর পেট্রল বিক্রি করতেন তিনি। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ স্বীকার করায় তাকে তাৎক্ষণিক দণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জানান, বাড়িতে তেল বিক্রির সরঞ্জামসহ একটি ড্রামে রাখা ১২০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। জব্দকৃত পেট্রল সরকারি মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd