• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেশি দামে বিক্রির আশায় ড্রামে পেট্রল মজুত, ব্যবসায়ী পেল কারাদণ্ড মুহূর্তে উধাও গ্রাম পুলিশের মোটরসাইকেল উত্তর গোয়ালডিহি সপ্রাবি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দীপশিখা বাস্তবায়িত বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী সাকিবকে গণ সংবর্ধনা প্রদান  বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক হরমুজ প্রণালী: মহাকালের দাবার বোর্ডে ইরানের এক অদৃশ্য ‘পারমাণবিক শঙ্খনাদ’ বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর: / ২৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল-২০২৬ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ – ১৪৩৩ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এস.এম হাবিবুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।

মুক্ত আলোচনায় অংশ নেন ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাদমান শাকিব, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও জেলা জাসাসের আহবায়ক অধ্যাপক মোঃ আখরুজ্জামান আক্তার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার সম্পাদক আকরাম হোসেন বাবলু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব নিশাদ চৌধুরী, বৈশাখী মেলা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর নবরূপী শামীম রাজা প্রমুখ।

উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল ৮টায় দিনাজপুর একাডেমি স্কুলে বাংলা বর্ষবরণের উদ্বোধন। ৯ টায় একাডেমী স্কুল থেকে দিনাজপুর বড় মাঠ মেলা পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা এবং সপ্তাহ ব্যাপি মেলার উদ্বোধন। এছাড়াও শোভাযাত্রা শেষে দিনাজপুর স্টেশন ক্লাবে পান্তা ভাতের আয়োজন।

সপ্তাহ ব্যাপী মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকান থাকবে ও দিনাজপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হবে এবং প্রতিদিন মেলা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd