• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৫০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ এপ্রিল শনিবার জেলা প্রশাসন দিনাজপুর চত্বরের অস্থায়ী কার্যালয়ে দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ে প্রতিদেন পাঠ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ।

প্রতিবেদনের উপরে মুক্ত আলোচনা করেন মোঃ শাহীন, আনিসুর রহমান, আব্দুল খলিল, জেসমিন আক্তার, মোঃ আব্দুর রহমান, মোশাররফ হোসেন, মোঃ রহমত আলী। সভায় উপস্থিত সদস্যবৃন্দরা হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন।

সভার শুরুতে প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সমাজসেবা অফিসার ও সমিতির সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd