• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র কঠোর অবস্থান

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩৪১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে জ্বালানী তেল পাচার করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় টহল, তল্লাশী এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে।

বিশ্ব বাজারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ হতে ভারতে জ্বালানী তেল পাচার প্রতিরোধে দিনাজপুর জেলায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ৭টি বিওপিসহ মোট ২৯টি বিওপি ও ৫টি বিশেষ ক্যাম্প হতে নিয়মিত টহল ও অতিরিক্ত বিশেষ টহল পরিচালনার মাধ্যমে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়া দিনাজপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা যাতে বিশেষ কৌশল অবলম্বন করে বোতল এবং জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন ভারতে কোনোভাবেই পাচার করতে না পারে সে ব্যাপারে সীমান্তে বিশেষ টহল তৎপরতা বৃদ্ধি করে সীমান্তে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া,সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান সময়ের আলোকে জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে জ্বালানী তেলের পাচার প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে।

কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্তবর্তী এলাকায় জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd