• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

এইচএসসি ও সমমানের পরীক্ষা ৭ জুন শুরু

জাতীয় ডেস্ক / ১২৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ছবি: ফাইল ফটো

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে দেশের সব শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জুনের প্রথমার্ধে পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এবার সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, এর আগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সতর্ক করে জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd