• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

মরহুম মনছুর উদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রফিক প্লাবন, দিনাজপুর: / ১৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ‘ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতি’র উদ্যোগে মরহুম মনছুর উদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ডা. আব্দুল্লাহ আল মনছুর চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে এই অভিশাপ থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। খেলাধুলা তরুণদের সঠিক পথে রাখে এবং সমাজকে সুস্থ রাখে।”

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করছে। ঘুঘুডাঙ্গা কলেজের জন্য সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি নতুন একাডেমিক ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু এবং ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ ছগীর আহাম্মদ কমল।

স্বাগত বক্তব্য দেন ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম। এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব ফারুক আহাম্মদ চৌধুরী, আলহাজ্ব আজগর উদ্দীন আহাম্মদ চৌধুরী, এ্যাড. এ কে এম রেজাউল কবির চৌধুরী, মোস্তাফিজুল ইজদানি চৌধুরীসহ সমিতির সভাপতি আফছারুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতি’র উদ্যোগে মরহুম মনছুর উদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ মোট ৮ টি দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে- সোহেল একাদ, বহলা শাপলা সংঘ, স্বাধীন একাদশ দশ মাইল, মানপুর ফুটবল একাডেমি, ঘুঘুডাঙ্গা সমাজ উন্নয়ন সমিতি, বয়েজ একাডেমি দিনাজপুর, মাঝাডাঙ্গা বন্ধু একাদশ এবং কসবা জুনিয়র একাদশ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় সোহেল একাদশ ও বহলা শাপলা সংঘ। খেলাটি পরিচালনা করেন রেফারি সোহেল রানা, মাজেদুর রহমান ও সাজ্জাদ হোসেন। ধারাভাষ্যে ছিলেন রিয়াজুল ইসলাম ও মোকলেস আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd