• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এ্যালিসন

স্পোর্টস ডেস্ক / ১৬৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
ব্রাজিল দলের এক নম্বর গোলরক্ষক এ্যালিসন

আগামী সপ্তাহে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইনজুরির কারনে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন এক নম্বর গোলরক্ষক এ্যালিসন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বৃহস্পতিবার প্রীতি ম্যাচের জন্য যে দল ঘোষনা করেন সেখানে এ্যালিসনের নাম ছিল। কিন্তু লিভারপুলের এই গোলরক্ষককে শেষ মুহূর্তে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন কোরিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সুজা।

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স ও ৩১ মার্চ ওরলান্ডোতে ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ব্রাজিল।

গতকাল ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও খেলতে পারেননি এ্যালিসন। তার পরিবর্তে লিভারপুলের গোলবার সামলানোর দায়িত্ব পড়ে জর্জি মামারডাশভিলির ওপর। যদিও কোচ আর্নে স্লটের আস্থার প্রতিদান দিকে পারেনি মামারডাশভিলি। ম্যাচটিতে লিভারপুল ২-১ গোলের হতাশাজনক পরাজয় বরণ করতে বাধ্য হয়।

এবারের মৌসুমে ইনজুরির কারনে প্রায়ই মাঠের বাইরে কাটাতে হয়েছে এ্যালিসনকে। গত ১০ মার্চ গ্যালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ১ম লেগের ম্যাচেও তিনি খেলতে পারেননি। যদিও এর আগে দুই ম্যাচেই তিনি মূল দলে খেলেছেন। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারনে অক্টোবর-নভেম্বরের মধ্যে লিভারপুলের আটটি ম্যাচ তিনি মিস করেছেন।

৩১ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd