• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

কাহারোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১০৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

দিনাজপুরের কাহারোলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২০২৬ পালিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা শাখা বিএনপি ও তার অঙ্গসংগঠন সমূহ, কাহারোল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাহারোল প্রেস ক্লাব ও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ।

উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এবং কাহারোল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র বর্মন এবং জাতীয় পতাকা উত্তোলনের পর বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ
জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান।

দুপুরে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা এবং গির্জায় বিশেষ
প্রার্থনা করা হয়। সুবিধা জনক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও
এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল সাড়ে ৩ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ী
শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd