• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

চাঁদাবাজির ঘটনা সত্য তবে যুবদলের কেউ না-পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতারা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ২১৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী গত ঈদুল ফিতরের দিন বিটুল নামে এক ব্যাক্তি ঈদগাহ মাঠে বসা অস্থায়ীভাবে দোকান থেকে চাঁদা উত্তোলন করে।
এসময় স্থানীয়দের গণপিটুনির শিকার হয় সে। তবে বিটুল যুবদলের কেউ নয়। তার সাথে যুবদলের কোন সম্পৃক্ততা নেই।
সোমবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। এসময় লিখিত বক্তব্য পাঠও করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল শৃঙ্খলার সাথে নিয়মের মধ্যে থেকে আমরা পরিচালনা করে আসছি। আমাদের যুবদলের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয় আমাদের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে যায়, কেউ যদি কোনো শৃঙ্খলা বিরোধী কাজ করে, আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। আপনারা অতীতেও দেখেছেন।
এমতাবস্থায়, যুবদলকে ঘিরে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে। মিথ্যাটি হলো এমন চাঁদাবাজির ঘটনাটি সত্য, কিন্তু বিটুল নামে যে ছেলেটি, সে আমাদের যুবদলের কেউ নয়। আপনারা অবগত আছেন বা দেখেছেন, সে কিন্তু ওখানে যুবলীগের সহ-সভাপতি দায়িত্বে ছিল। বিটুল যুবদলের কেউ না এব্যাপারে যুবদলকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
​গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের তিনি আরো বলেন, বিটুল নামে এক ব্যক্তি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে বসা অস্থায়ী দোকানে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লিদের মারধরের শিকার হয়েছে। দুঃখজনকভাবে এশিয়ান পোস্ট সহ কয়েকটি গণমাধ্যমের সংবাদে বিটুলকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা এখানে ওই টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমরা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক নিজেরা আমরা সেই সম্মেলনে উপস্থিত ছিলাম। আমরা সেটি পরিষ্কারভাবে বলতে চাই বিটুল নামে এই ছেলেটি আমাদের যুবদলের কেউ নয়। প্রকৃতপক্ষে বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। স্বৈরাচারের দোসর বিটুলের সাথে যুবদলের দূরতম কোনো সম্পর্ক নেই।
​তাই যুবলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট একজনকে যুবদল পরিচয় দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক।
জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই।
​তাই অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, দ্বায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd