• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

দিনাজপুরে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে “গ্রুপ ডি-৯৭” এর ঈদ আনন্দ ভাগাভাগি

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২০০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

দিনাজপুরের এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “গ্রুপ ডি-৯৭” এ বছর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের নালাহার গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে।

আজ বৃহস্পতিবার উক্ত এলাকার প্রায় ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়। একইসঙ্গে আয়োজিত হয় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান।

অনুষ্ঠানে গ্রুপ ডি-৯৭-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. আরমান রেজা রাকেশ, মো. আরিফুল ইসলাম ও আপেল। অপরদিকে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবু চৌধুরী এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী।

প্রসঙ্গত,“গ্রুপ ডি-৯৭” ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান (ফ্রি মেডিকেল ক্যাম্প), বৃক্ষরোপণ কর্মসূচি, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়াই “গ্রুপ ডি-৯৭”-এর মূল লক্ষ্য ও অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd