• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ২০১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
Oplus_131072

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর পৌরসভার অতিদরিদ্র, অসহায়-দুঃস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কর্মসূচির  আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় পৌরভবনের সামনে ভিজিএফ চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.মিনারুল ইসলাম খান। এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার প্রধান সহকারী মো. মজিবুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে দিনাজপুর শহর সমাজসেবা অফিসার ও দিনাজপুর পৌরসভার ট্যাগ অফিসার মো.মাইনুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশালি (পানি) মীর তোফাজ্জল হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪৬২৫ জন অতিদরিদ্র, অসহায়-দুঃস্থ ব্যক্তি ও পরিবারের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd