• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৯০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।

গেল ১৫ মার্চ রাত ৯ টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমিরপাড়া গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd