• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সিআইডি ইন্সপেক্টর গুরুতর আহত কাহারোল প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল দক্ষিণ দাইনুর ফোরকানিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মতবিনিময় সভা ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে বাড়ী বাড়ী ইফতার পৌছে দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব দেশের মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে এই সংসদের দিকে -প্রধানমন্ত্রী দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল উপশহরে কাউন্সিলর পদপ্রার্থী সুমনের দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে কেয়ার নার্সিং কলেজের সংবর্ধনা

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আব্দুর রাজ্জাক / ১২২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখার ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনাজপুর শহরের বালুবাড়িস্থ গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে জেলার ১৩ উপজেলা শাখা কমিটির শিক্ষকবৃন্দের অংশগ্রহণে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

এছাড়াও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার ইফতার ও দোয়া-মাহফিলে সহকারি শিক্ষক জিল্লুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান, আফরোজ জেসমিন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পিটিআই এর অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ফণি ভূষণ রায়।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম মিরাজ আলী হায়দার, ইফতার ও দোয়া-মাহফিল কমিটির আহ্বায়ক মো. মেরাজুল ইসলাম মেরাজ, যুগ্ম আহবায়ক মোঃ লুৎফুল করিম লিটন। ইফতার মাহফিল সফল করার নেপথ্যে গোলাম মির্জা মিলন, রুবেল হোসেন, সুলতান মাহমুদ,পরিমল চন্দ্র রায়, প্রিয়নাথ, সুজয়, রতন চন্দ্র রায়, আকাশ, শরিফুল ইসলাম, খোরশেদ আলম, শামিম ইসলাম, নিরেন মজুমদার, মকবুল হোসেন, আশা, পরাগ, আলো, জাকারিয়াসহ উপস্থিত সকল কর্মকর্তা ও সহকর্মী বন্ধুদের প্র্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল লতিফ।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে সমাপণী বক্তব্যে আব্দুল লতিফ বলেন। আব্দুল লতিফ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক গবেষণা করে উচ্চশিক্ষা ও বাক প্রতিবন্ধী শিশুদের কাউন্সিলের মাধ্যমে সাফল্য অর্জন করেছেন।

বক্তব্যশেষে দেশ, জাতির সুখ ও সমৃদ্ধিসহ সকল শিক্ষক-শিক্ষার্থীর সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও তাদের পরিবারবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd