• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিরলে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে এমপি পিনাক চৌধুরী

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২০৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা দিপশিখার আয়োজনে লিলিয়ন ফান্ডস এর অর্থায়নে ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড উইথ ডিজএ্যাবিলিটি ইন অন ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলেটেশন প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী) প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে নারী দিবস পালন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন। এসময় উপজেলা কর্মকর্তাবৃন্দ ও দিপশিখা প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেবদত্ত, সিবিআর অফিসার মোঃ রাসেল শেখ ও মোঃ ওয়াসিম আলী।

ইয়ুথ গ্রুপ সদস্য জান্নাতুন ফেরদৌস বলেন, এই ডিজিটাল যুগেও তথা প্রতিবন্ধী শিশু, যুবা ও নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল অধিকার থেকে বঞ্চিত। সরকার এবং দেশের সকল উন্নয়নশীল সংস্থাগুলো যদি প্রতিবন্ধী যুবা ও নারীদের উন্নয়নে আরও বেশী তৎপর হয় তাহলে এই দেশ ও জাতির সঠিক উন্নয়নে তারাও পারবে যথেষ্ঠ অবদান রাখতে।

প্রধান অতিথি দিনাজপুর-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক চৌধুরী) বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশিদার হতে পারে। আপনাদের মাধ্যমে এবং সরকারের সহযোগিতায় তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। আসুন সকলে মিলে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd