• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া হার্ট ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মানফিল

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ১০৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মানিত চীফ প্যাট্রন দিনাজপুরের গর্বিত কন্যা দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ-২০২৬) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মানিত চীফ প্যাট্রন দিনাজপুরের গর্বিত কন্যা দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া,
কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্য নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, ডাঃ মো. গোলাম গাউস মন্টু, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, ডাঃ মো. হাফিজুল ইসলামসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের অন্যান্য নেতৃবৃন্দ-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মানিত চীফ প্যাট্রন দিনাজপুরের গর্বিত কন্যা দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়াসহ দেশ-জাতির, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল কাসেম সরকার দিনাজপুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd