• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সিআইডি ইন্সপেক্টর গুরুতর আহত কাহারোল প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল দক্ষিণ দাইনুর ফোরকানিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মতবিনিময় সভা ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে বাড়ী বাড়ী ইফতার পৌছে দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব দেশের মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে এই সংসদের দিকে -প্রধানমন্ত্রী দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল উপশহরে কাউন্সিলর পদপ্রার্থী সুমনের দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে কেয়ার নার্সিং কলেজের সংবর্ধনা

আটোয়ারী বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ১১৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ¦ মোঃ আব্দুল মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান সহ স্থানীয় বিএনপি’র সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।

এদিকে ইফতার মাহফিলের পূর্বে আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নব নির্বাচিত সাংসদ প্রায় পৌনে দশ কোটি টাকা ব্যয়ে সাড়ে আট কিঃমিঃ পাঁকা রাস্তার কাজের শুভ উদ্বোধন এবং আড়াই কোটি ব্যয়ে নব নির্মিত দুইটি ভবনের ফলক উন্মোচন করেন।

এসময় এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল সহ বিএনপি’র স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd