• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আবু তাহের আবুকে জিয়া হার্ট ফাউন্ডেশনের ফুলেল সংবর্ধনা

জিন্নাত হোসেন, দিনাজপুর / ১৫৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটিতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের মোহাম্মদ বদরুদ্দোজা (আবু তাহের আবু) সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৭ মার্চ-২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আবু তাহের মোহাম্মদ বদরুদ্দোজা (আবু তাহের আবু)’র হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মো. হাফিজুল ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd