দিনাজপুরের অন্যতম প্রাচীন লাইব্রেরী হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির পক্ষ হতে দিনাজপুর তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
হেমায়েত আলী পাবলিক লাইব্রেরী এর অন্যতম সহ-সভাপতি মেহেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তারের নেতৃত্বে নির্বাহী পরিষদের একটি দল সৈয়দ জাহাঙ্গীর আলমের বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়।
এ সময় লাইব্রেরির নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব সাইদুর রহমান, লায়লা চৌধুরী, আজহারুল আজাদ জুয়েল, আকরাম হোসেন বাবলু, ইস্তিয়াকুল আলম চৌধুরী প্রিন্স, বিধান দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।