• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে এমপি জাহাঙ্গীর আলমকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সংবর্ধনা

আব্দুর রাজ্জাক / ৮৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি

দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি।

রবিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে শহরের বালুবাড়িস্থ বাসভবনে সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও তাঁর সহধর্মিনী শামিমা আলম কে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সমিতির পক্ষে জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ।

এর আগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি পক্ষে দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ এর নেতৃত্বে সাধারণ সম্পাদক এটিএম মেরাজ আলী হায়দার লিটনসহ সমিতির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন ইউনিটের শিক্ষক নেতা সৈয়দ আবু আনাস চৌধুরী, জাকারিয়া আলী, শরিফুল ইসলাম, ঋতি রাণী ঘোষ, প্রকাশ কুমার, নিবেন চন্দ্র রায়, এসএম শাহরিয়ার আকাশ, প্রিয়নাথ রায়, শাহানুজ্জামান আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd